কুমিল্লায় সেপটিক ট্যাংকে মা-ছেলের লাশ
কুমিল্লায় সদরে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে এক নারী ও তার শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় কুমিল্লা হাউজিং এস্টেটের মিম পেক্স আগ্রো ক্যামিকেল লিমিটেড (কীটনাশক) অফিসের সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান চকবাজার পুলিশ ফাড়িঁর এসআই মোহাম্মদ সফি।
এরা হলেন ওই অফিসের দারোয়ান নাজমুল হাসানের স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও তাদের দেড় বছর বয়সী ছেলে নাফিজ।
এ ঘটনায় পলাতক রয়েছেন নাজমুল। তার বাড়ি চান্দিনায়।
এসআই সফি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় কুমিল্লা হাউজিং এস্টেট মিম কীটনাশক অফিসের সেপটিক ট্যাংক থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাছিমার ভগ্নিপতি কুমিল্লা সদর উপজেলা পরিষদের নৈশ প্রহরী আলীকে থানায় নেওয়া হয়েছে।
