২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের নারী বীমাকর্মী ৮ দিন নিখোঁজ

শেরপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির এক নারী মাঠকর্মী আট দিন ধরে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

গত ৬ অগাস্ট আছিয়া খাতুন (২৬) নামের এই বীমাকর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় পরদিন তার স্বামী জিডি করেছেন বলে জানান সদর থানার ওসি নজরুল ইসলাম।

আছিয়া খাতুন সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

ওসি বলেন, দু-এক দিনের মধ্যে আছিয়ার সন্ধান পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

শেরপুর ফারইস্টের ব্যবস্থাপক মঞ্জুর রায়হান বলেন, তিন সপ্তাহ ধরে অফিসের সঙ্গে আছিয়া খাতুনের কোনো যোগাযোগ নেই।

আছিয়া নিখোঁজ থাকার খবর তিনি শুনেছেন বলে জানান।