২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গান পাউডার উদ্ধার, নারী আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি বাড়ি থেকে প্রায় সোয়া কেজি গান পাউডার ও আটটি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 03:09 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

এই ঘটনায় ওই বাড়ির মালিক সাইদুল ইসলামের স্ত্রী লাভলী খাতুনকে (২৫) আটক করা হয়েছে।

শনিবার সকালে এই অভিযানে বাড়ির মালিক সাইদুল ইসলামকে পাওয়া য়ায়নি।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে কোনো নাশকতা সৃষ্টির লক্ষ্যে এই বিষ্ফোরক ওই বাড়িতে রাখা হয়েছিল।

আটক লাভলী খাতুনের সঙ্গে বিস্ফেঅরকের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।