আইএস পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার
বাগেরহাট শহরে আইএস পরিচয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তা ও এক কলেজ শিক্ষককে হুমকির চিঠি দেওয়ার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক লোককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের দশানী এলাকা থেকে পুলিশ অসিত কুমার দাসকে (৫২) গ্রেপ্তার করে।
শনিবার বাগেরহাট মডেল থানায় পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানায়।
অসিত কুমার দাস দশানী এলাকার প্রয়াত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি জেলার কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামে।
“গত বৃহস্পতিবার (১১ অগাস্ট) অসিত দাস আবারও এ দুজনকে একই চিঠি দেন। তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ চিঠিদা অসিতকে শনাক্ত করে শুক্রবার রাতে গ্রেপ্তার করে।”
