২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ডুবোচরে বার্জ, ফেরি চলাচল ব্যাহত

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নাব্যসংকটের পর লৌহজং টার্নিংয়ে পাথরবোঝাই বার্জ আটকা পড়ায় ফেরি চলাচল আরও বাধাগ্রস্ত হচ্ছে। পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 11:00 AM

Updated : 12 Apr 2022, 02:39 AM

চার দিন ধরে পাথরবোঝাই বার্জটি আটকে থাকায় ফেরিগুলোকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ।

তিনি বলেন, লৌহজং টার্নিংয়ের মুখে এমভি জিয়া অ্যান্ড সাব্বির নামের বার্জটি চার দিন ধরে আটকে থাকলেও বিআইডব্লিউটিএ তাকে উদ্ধার করতে পারেনি।

“তাই কম যানবাহন নিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে।”

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, বার্জ থেকে কিছু পাথর বাল্কহেডে করে সরিয়ে নিলে হালকা হয়ে ভেসে উঠবে - এই পরামর্শ দিয়ে রাতের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।

অপরদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের দুই পারে তিন শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা শাহ নেওয়াজ খালিদ।

পুরনো খবর:

নাব্যসংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি