২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া শহরে রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:24 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

মৃত রাশেদুল ইসলাম চঞ্চল (৩২) সদর উপজেলার পেয়ারপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় লালন শাহ ক্লিনিকের মালিক।

বৃহস্পতিবার বিকালে থানাপাড়ার মন্দিরের পাশে তার লাশ পাওয়া যায় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মন্দিরের পূর্বপাশে চঞ্চলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ধরনের পয়জনিং বা কার্ডিয়াক ফেইলিউরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”

এ ঘটনায় কেউ মামলা বা অভিযোগ দায়ের করেনি বলে ওসি শাহাবুদ্দিন জানান।