বেনাপোলে ব্যাগে মিলল ৫০ হাজার ডলার
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে এক যাত্রীর ব্যাগ থেকে ৫০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় কাউকে আটক হয়নি বলে বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান জানান।
“ব্যাগের মালিক শুল্ক কর্মকর্তাদের নজর এড়িয়ে পালিয়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্তের চেষ্টা চলছে।”
