২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৫ শিবিরকর্মী আটক

সিলেটের দক্ষিণ সুরমা থেকে জিহাদি বইসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার সন্ধ্যায় কামালবাজার এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান।

আটকরা হলেন সোনাপুর এলাকার তানজির হোসেন সাকির (১৯), নেত্রকোনার পীরেরচক গ্রামের আব্দুল মালিক (২২), টুকের বাজার বাদেখালি গ্রামের জায়েদ আহমদ (২৪), রামপুর গ্রামের জয়নাল আবেদীন (১৭) ও মোহাম্মদপুর গ্রামের মতিউর রহমান (২০)।

ওসি আতাউর বলেন,  গোপন সংবাদে কামালবাজারের দোতলা একটি বাড়ির একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বইসহ শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়।

“আটকরা ওই মেস থেকে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলায় শিবিরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করত।”