পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধ ২৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সদর থানার পরির্দশক মুন্সি আব্দুল কুদ্দুস জানান ।
গুলিবিদ্ধ লাকী খাতুন, শাহানা খাতুন, বেবী, অনিক, দেলোয়ার, গাফফার, আরজু, রোজিনা, মান্নান, রেজা, রাজ্জাক, সুমন, রান্নু, ডলি ও কল্পনাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরির্দশক আব্দুল কুদ্দুস বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিসমত প্রতাপপুর গ্রামের দুই চাচাত ভাই আব্দুল কুদ্দুস মালিথা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রান্নু মালিথার মধ্যে বিরোধ চলছিল।
“এরই জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তাদের সমর্থকরা বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন।”
এ ঘটনায় রান্নু মালিথা প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে দুপুরে একটি মামলা করেছেন বলে জানান পরির্দশক কুদ্দুস।
