২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ বন্ধ

দমকা হাওয়া, প্রবল ঢেউ ও স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ব্যবস্থা নেওয়া হয় বলে দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার মিলন খান জানান।

দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট বন্ধ করায় এর আগে এই নৌরুটে ফেরি চলাচলও সীমিত করা হয়।

মিলন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কখনও গুঁড়ি গুঁড়ি কখনও ভারী বর্ষণ হচ্ছে। একই সঙ্গে রয়েছে প্রবল দমকা হাওয়া।

“এ অবস্থায় রাতে যাত্রী নিয়ে লঞ্চ পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার কথা ভেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গত কয়েকদিন এ রুটে ফেরি চলাচল সীমিত হলেও কিছু কিছু যাত্রী নিয়ে লঞ্চগুলো চলেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ৪ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কটির নির্মাণ কাজ জরুরিভাবে এগিয়ে চলেছে।

“রাতের কোনো এক সময়ে মেরামত শেষে ঘাটটি হস্তান্তর করলে প্রাথমিকভাবে সীমিত এবং পরীক্ষামূলকভাবে দুয়েকটি ফেরি চালানো হতে পারে।”

বর্তমানে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল অব্যাহত আছে। ১, ২ ও  ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে।

পুরনো খবর:

দৌলতদিয়ার ৩টি ফেরিঘাট বন্ধ