জামালপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
জামালপুরে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাসিল বটতলা এলাকা থেকে সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার হাসিল গ্রামের মুরাদ (২২), কেন্দুয়া কালিবাড়ী গ্রামের মো. ইব্রাহিম খান (২৪) ও ডেফলিবাড়ী গ্রামের পনিজ আহম্মেদ (২৫)।
তিনি বলেন, “কোনো নাশকতা করতে তারা জামালপুর-সরিষাবাড়ী সড়কের হাসিল বটতলা এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।”
এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
