২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: পরোয়ানার পর ময়মনসিংহে গ্রেপ্তার ৪

যুদ্ধাপরাধের মামলায় ময়মনসিংহের ছয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন।

এরা হলেন আব্দুর রহিম, জামাল উদ্দিন, আব্দুস ছালাম মুন্সী ও সুরুজ আলী ফকির।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সকালেই ছয়জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

অন দুজনকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের বিশেষ অভিযানে বিকাল পর্যন্ত ময়মনসিংহ সদর থেকে আব্দুর রহিম ও জামাল উদ্দিন এবং মুক্তাগাছা থেকে আব্দুস ছালাম মুন্সী ও সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়।”

মঙ্গলবার তাদের ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।