জমি নিয়ে বিরোধে ভাইকে ছুরি মেরে হত্যা
ফেনীর ফুলগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে ফুলগাজী থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান।
নিহত ওয়াহিদ উল্যাহ (৫০) গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছোট ভাই আব্দুল গনি।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার দুপুরে আব্দুল গনি কয়েকজনকে নিয়ে বড় ভাই ওয়াহিদ উল্যাহর উপর হামলা চালায়।
“এ সময় ওয়াহিদ উল্যাহকে ছুরিকাঘাত করেন গনি। এতে গুরুতর আহত হলে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
