২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতি নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের পশ্চিম মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি মুকতাদির হোসেন।

নিহতরা হলেন ওই গ্রামের আবুল হোসেনের মা মুগবানু (৪৫) ও ছেলে নাঈম (৭)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলপুর গ্রামের আবুল হোসেন তার জমিতে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দেওয়ার জন্য যে তার ব্যবহার করেন তা সম্ভবত লিক ছিল।

“মাটির ওপর দিয়ে নেওয়া  ওই তারে নাঈম সকালে জমিতে যাওয়ার সময় জড়িয়ে পড়ে। তাকে বাঁচাতে দাদি মুগবানু এগিয়ে গেলে তিনিও জড়িয়ে যান।”

নাঈম ঘটনাস্থলেই আর দাদি মুগবানু মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথে মারা যান বলে জানান ওসি মুকতাদির।