২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ, একজন আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 12:37 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

সোমবার সকাল ৬টার দিকে ফকদনপুর গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।

নিহত আবু তালেব (৩৫) উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার আশরাফ আলীর ছেলে।

পরিদর্শক এলাকাবাসীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে স্থানীয়রা নামাজ পড়তে গিয়ে ঠাকুরগাঁও-ভাউলার হাট সড়কের পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পরিদর্শক মান্নান।

এ ঘটনায় ওই এলাকার সইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।