২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নোয়াখালীর হাতিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাতপরিচয় একদল যুবক।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

আহত নাছিমুল ইসলাম (৫০) সোনাদিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

রোববার উপজেলার খবির মিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও হাতিয়া থানার ওসি ওমর ফারুক জানান।

চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, বিকালে উপজেলা পরিষদের দিকে যাওয়ার সময় খবির মিয়ার বাজারে নাছিমুলের গতিরোধ করে একদল যুবক।

এক পর্যায়ে তাকে লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

ইউপি সদস্য নাছিমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জনি।

ওসি ফারুক বলেন, “নির্বাচনের বিরোধের জেরে এই হামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করা হয়েছে।”