জামালপুরে ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার
জামালপুর সদরে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শরিফপুর থেকে ফারুক হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
ফারুক হোসেন (২৮) শরিফপুর গ্রামের ফজল মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম বলেন, ফারুক হোসেন জেএমবির সক্রিয় সদস্য।
“কয়েক মাস আগে তাকে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হয়েছে। জেএমবির কর্মকাণ্ডে জড়িত অভিযোগে সিঙ্গাপুরে দুই মাস কারাগারেও ছিলেন তিনি।”
ওসি বলেন, বাড়ি ফিরে ফারুক হোসেন আবার জেএমবির কার্যক্রম শুরু করে। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
