২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তৎপরতায় স্বাধীনতা বিরোধীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইএস নেই, স্বাধীনতা বিরোধীরাই এ তৎপরতা চালাচ্ছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

শুক্রবার কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জঙ্গি তারা কারা? তারা দেশের বাইরের কেউ নয়। স্বাধীনতাযুদ্ধের সময় যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে; তারাই ইসলামের দোহাই দেশে আইএসের নামে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।

আগে যারা গুপ্ত হত্যা করেছে, মানুষের হাত-পায়ের নখ তুলে নিয়েছে, সেই জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হুজি, তালেবান, স্বাধীনতাবিরোধী জামাত-শিবির তারাই নতুনরূপে এ তৎপরতায় লিপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

কয়েকজন যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর বিচার এখনও শেষ হয়নি। মূলত তাদের বিচার কাজকে বাধাগ্রস্ত করতে পবিত্র ধর্ম ইসলামের নামে জঙ্গিবাদী এ তৎপরতা চালাচ্ছে বলেও দাবি মন্ত্রীর।

জঙ্গিরা নতুনরূপে ও কৌশলে কাজ করছে দাবি করে তিনি বলেন,“ শিক্ষিত, মেধাবী, বিত্তবান ও সমাজের ভালো অবস্থানে থাকা পরিবারের সন্তানদের টার্গেট করে জঙ্গিরা নানা কৌশলে কাজ করছে।”

উসকানিদাতা, অর্থ সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ যারা জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেন তিনি।

“কয়েকজন জঙ্গির জন্য মুসলমানদের কপালে কালিমা লেপন সরকার সহ্য করবে না। মানুষ হত্যাকারীরা কখনও মুসলমান হতে পারে না। ”

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন, পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। জনগণের দুর্ভোগ কমাতে সরকার কক্সবাজারে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের নির্মাণ করেছে।

সরকার দেশে এক কোটি ৪৫ লাখ মানুষকে এবং চার লাখের বেশি প্রবাসীকে এমআরপির সেবা দিয়েছে বলেও বক্তব্যে যোগ করেন তিনি।

সরকার এ সেবাকে সর্বাধুনিক করতে পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ই-পাসপোর্ট প্রদানের পরিকল্পনা নিয়েছে।”

অনুষ্ঠানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজোয়ান, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আশেক উল্লাহ মো. রফিক ও মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।