২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরে তিনটি কারখানা থেকে দুই কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার উপজেলার পঞ্চসারের দূর্গাবাড়ীর ও জোর পুকুরপাড়ে পৃথক তিনটি কারখানায় এ অভিযান চালানো হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী জানান।

তিনি বলেন, বিকালে দূর্গাবাড়ীর জনি ফিশিং ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়ে এক কোটি মিটার, আড়ং ফিশিং নেট কারখানা থেকে ৭০ লাখ মিটার ও জোড় পুকুরপাড় এলাকায় কাদির ফিশিং নেট কারখানা থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এসব ঘটনায় কারখানা মালিকদের মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জালগুলো পুড়ে ফেলা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।