২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৫ শিক্ষার্থী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিপুরা সীমান্তে ‘সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময়’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আটক করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 07:14 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কাশিনগর থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী জানান।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেনি বিজিবি। তাদের বিজয়নগর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তা শাহ আলী বলেন, “বিকালে ত্রিপুরা সীমান্তের সিঙ্গারবিল বিওপি এলাকার কাশিনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরার সময় তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে নয়জন সাউথ ইস্ট ইউনিভার্সিটির, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউট, নর্দান ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও ব্রাহ্মণবড়িয়া সরকারি কলেজের একজন করে রয়েছেন বলে জানান তিনি।