২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা পরিকল্পনার অভিযোগে দিনাজপুরে ৭ শিক্ষক আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষসহ সাত শিক্ষককে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 04:34 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বৃহস্পতিবার উপজেলার দশমাইল এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয় বলে কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার জানান।

আটককৃতরা হলেন ওই এলাকার ভিক্টোরি রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ জাকিরুল ইসলাম (২৬), শিক্ষক রফিকুল ইসলাম (২৪), শামীম রেজা (২৬), আমজাদ হোসেন (২৬), বদরুল ইসলাম (২৩), নুরুল ইসলাম (২০) ও কাজল (৩২)।

পুলিশ বলছে,  এরা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সরাসরি জড়িত।

ওসি মনসুর বলেন, স্কুল সংলগ্ন একটি মেস থেকে এদের আটক করা হয়। ওই মেসে তারা থাকতেন।নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অভিযোগে এদের আটক করা হয়েছে।

মেস থেকে কয়েকটি ধারালো অস্ত্র, জিহাদী বই, ছাত্রশিবিরের পরিচয়পত্র, সাংবাদিকের পরিচয়পত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান ওসি।