পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর পর কনস্টেবলকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যুর পর এক কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বুধবার বিকালে পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের জানান।
নিহত কনস্টেবল হলেন আরিফুজ্জামান (৩৭)। তার আগে ধাওয়ায় পানিতে ডুবে মারা যান মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৫০)।
পুলিশ বলছে, মতিন মাদক বিক্রেতা। তবে পরিবারের দাবি, তিনি পান সুপারী ব্যবসায়ী।
আরিফুজ্জামান
আব্দুল মতিন
“এই ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ হয়ে কনস্টেবল আরিফকে ধাওয়া দিয়ে ইট নিক্ষেপ ও পিটুনি দিলে সেও পানিতে লাফিয়ে পড়ে। পুকুর থেকে উঠে পালানোর সময় স্থানীয়রা আবার পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহতের ছোট ভাই আব্দুল বাতেন বলেন, তার ভাই আদমপুর বাজারে পান ও সুপারীর ব্যবসা করেতেন।
এর আগে বিভিন্ন সময় এএসআই ফখরুল ইসলাম তার কাছ থেকে নানা অজুহাতে টাকা পয়সা নিত অভিযোগ করে তিনি বলেন, পুলিশ ‘পরিকল্পিতভাবে তার ভাইকে পানিতে চুপিয়ে হত্যা করেছে’।
তবে ওসি বলছেন, এএসআই ফখরুলের বিরুদ্ধে আগে এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তারা বাঁচার জন্য এখন এ অভিযোগ তুলছে।
