শিক্ষকের ওপর হামলা: রংপুরের সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শ্রেণিকক্ষে ঢুকে কলেজ শিক্ষকের ওপর হামলার অভিযোগে করা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ হাজ্জাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক(এসআই) সোহেল রানা জানান, বুধবার বিকালে নগরীর কেরানীপাড়া নাসিরাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে হাজ্জাজকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নকলে বাধা দেওয়ায় রোববা দুপুরে হাজ্জাজ দলবল নিয়ে রংপুর সরকারি কলেজে শ্রেণিকক্ষে ঢুকে বাংলা বিভাগের প্রভাষক আজিজুল হকের ওপর হামলা চালান। হাজ্জাজ একই কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় আজিজুল হক রাতেই হাজ্জাজসহ ছাত্রলীগের আট নেতা-কর্মীর নামে কোতোয়ালি থানায় মামলা করেন।
