২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 06:47 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাক থেকে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে র‌্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খান এক সংবাদ সম্মেলনে জানান।

আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মনোয়ারুল হাসান রাসেল (৩৬) এবং রাজপাড়া উপজেলার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ট্রাক চালক বাবুল হোসেন (৩০)।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা বলেন, ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান রাজশাহীর যাচ্ছে এমন খবরে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া ও বগুড়াসহ উত্তরাঞ্চলে ইয়াবা সরবরাহ করে বলে স্বীকার করেছেন।”