২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরপুরে আলীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আলীম খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 04:47 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার দুপুরের উপজেলার পিঁয়াজখালী গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।

নিখোঁজের দুইদিন পরে গত ২৪ জুলাই রাতে আড়িয়াল খাঁ নদ থেকে আলীম খানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই শিশু খান বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি করে পিঁয়াজখালী গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে থানা সদরে আসে। তারা উপজেলা সদরের সামনে আধাঘণ্টা মানববন্ধন করে।

আলীম হত্যা মামলায় তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এসআই সোহলে মোল্লা জানান।

তিনি বলেন, “এরই মধ্যে মামলার তিন আসামি লাবলু হোসেন, সাইদ মাতুব্বর ও কুদ্দুসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে; মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”