২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ, অপরিষ্কার ও অতিরিক্ত বেড ব্যবহারের দায়ে লক্ষ্মীপুরে দুটি বেসরকারি হাসপাতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

রোববার সদর উপজেলা ভূমি কর্মকর্তা সমর কান্তি বসাকের ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর সেন্ট্রাল হসপিটাল প্রাইভেট লিমিটেড এবং লক্ষ্মীপুর নিউ মডেল হসপিটাল প্রাইভেট লিমিটেডকে এ জরিমানা করে।

সমর কান্তি বসাক বলেন, হাসপাতালে রোগীদের জন্য ১৪ বেডের স্থলে ২৩টি অতিরিক্ত বেড, অপারেশন রুমে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ ব্যবহার ও হাসপাতালের পরিবেশ অপরিষ্কার থাকায় সেন্ট্রাল হসপিটালকে ৫৫ হাজার টাকা ও মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ বিক্রি করায় নিউ মডেল হাসপাতালের ফার্মেসি বিভাগকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।