২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ওই সময় দেশে তৈরি একটি বন্দুকও উদ্ধার করা হয়।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 03:11 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের নয়াপাড়ার ওই ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

আটক মো. আবু বক্কর সিদ্দিক (১৬) নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬৩৭ নম্বর শেডের ৩৪২৮৫ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ জকরিয়ার ছেলে।

আবুজার আল জাহিদ বলেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ত্র মজুদের খবরে বিজিবির সদস্যরা অভিযান চালায়। এ সময় শরণার্থী ক্যাম্পের বাসিন্দা জকরিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়।

“জকরিয়ার রান্নাঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় দেশে তৈরি একটি এলজি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার এবং আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আবুজার আল জাহিদ।