২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি কানে হেডফোন লাগিয়ে রেলপথ ধরে হাঁটছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 02:12 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শনিবার টঙ্গীর বৌবাজার এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২০) ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই এমদাদুল বলেন, জিন্স প্যান্ট ও বেগুনি রংয়ের টি-শার্ট পরা ওই যুবক কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেলপথ ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

“স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”