২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে ফুপু-ভাতিজির মৃত্যু

সাতক্ষীরার ঘোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে, যারা ফুপু-ভাতিজি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

এরা হলেন ঘোনা কাজিপাড়া গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৩৫) ও তার ভাই আনারুল ইসলামের মেয়ে ফতেমা খাতুন (১২)।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান জানান।

তিনি বলেন, হালিমা ও ফতেমা তাদের বাড়ির বাইরে একটি গাছ তলায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়।