বাগমারায় জেএমবির ‘অর্থদাতা’ গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় জঙ্গি সংগঠন জেএমবির অর্থদাতা সন্দেহে একজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়বিহানালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাগমারা থানার ওসি সেলিম হোসেন।
গ্রেপ্তার আকবর আলী ওরফে ভাটা আকবর (৫০) জেএমবি শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। ওই সময় জেএমবির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তার বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলাও হয় বলে তিনি জানান।
ওসি সেলিম বলেন, ওই মামলায় গ্রেপ্তারে হয়েছিলেন আকবর। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায়ই ছিলেন।
“সম্প্রতি জেএমবির কর্মকাণ্ডে অর্থ সহযোগিতা দিচ্ছেন- এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
