২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রী আটক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান চালিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 12:54 AM

Updated : 12 Apr 2022, 02:33 AM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয় বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ হোস্টেলটিতে অভিযানে যায় র‌্যাব ও পুলিশ। একটি কক্ষে চার ছাত্রী থাকতেন। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

ওই কক্ষ থেকে বেশ কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা মামুন জানান। তবে তাদের নাম-পরিচয় জানাননি তিনি।