২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক জানান।

এরা হল ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম মুন্সির মেয়ে তানহা (৭) ও একই এলাকার দুবাই প্রবাসী আব্দুল মান্নানের মেয়ে মারিয়া (৭)। 

চেয়ারম্যান আতিকুর বলেন, বুধবার দুপুরে তানহা ও মারিয়া বাড়ির পাশের বিলে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। পরে বিলে তাদের লাশ পাওয়া যায়।