০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় অস্ত্র ও গুলিসহ ৪ ‘বনদস্যু’ গ্রেপ্তার

খুলনার দাকোপ উপজেলায় অস্ত্র ও গুলিসহ চার ‘বনদস্যুকে’ গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার বিকেলে লবণচরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান, উপজেলার পূর্ব ঢাংমারীর বানিয়াশান্তা গ্রাম মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব ঢাংমারীর রেখামারী খাল এলাকার খোকন সরদার (৪০), একই উপজেলার বানিয়াশান্তা গ্রামের আলমগীর ব্যাপারী (৪০), পূর্ব ঢাংমারী রেখামারী খাল এলাকার সাহেব আলী গাজী (৪৩) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কুড়ি গাউনিয়া গ্রামের  শহর আলী (৪০)।

এ সময় তাদরে কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল মনা সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় দস্যু বাহিনীর প্রধান মনা সরদারসহ কয়েজন পালিয়ে যায়।