২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার পৌর শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব (১১) শহরের কান্দিপাড়ার সেলিম মিয়ার ছেলে। সে স্থানীয় আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।

স্থানীয়রা জানান, সাকিব খালপাড়ের একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সদর হাসপাতলের ডা. আশরাফুল হক বলেন, মাথায় গুরুতর আঘাত লেগেছে সাকিবের। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, তারা খবরটি শোনেননি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।