বন্যার পানিতে ২ শিশুর লাশ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে খুকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শামীম আহম্মেদ জানান।
মৃত শিশুরা হলো ওই এলাকার তাঁত ব্যবসায়ী খোরশেদ আলীর ছেলে আবু হুরায়রা (৩) এবং তাঁত শ্রমিক ফুলচান আলীর মেয়ে ফাইমা খাতুন (২)। এরা সর্ম্পকে মামা-ভাগ্নি বলে জানান ইউএনও।
স্বজনজের বরাত দিয়ে ইউএনও বলেন, সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে তারা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। পরে বন্যার পানিতে তাদের লাশ ভেসে ওঠে।
মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
