২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে দুই জেলায় বাস বন্ধ

দুই জেলার মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।

নাটোর প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 04:29 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

নাটোর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

রাজশাহী জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে নাটোরের উপর দিয়ে বাস বাস চলাচল করতে দিচ্ছে না জেলার শ্রমিকরা। ফলে নাটোর হয়ে ঢাকাসহ দক্ষিণ ও উত্তরাঞ্চলে রাজশাহী থেকে কোনো বাস যেতে পারছে না।

“এর প্রতিবাদে রাজশাহী থেকে সব বাস বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।”

এ বিষয়ে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, রাজশাহী বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতি বাসের ছাদে প্রচুর মালামাল বহন করে আসছিল।

“এনিয়ে তাদের বেশ কয়েকবার বলার পরও তারা মালামাল বহন করা বন্ধ করেনি। সোমবার এ নিয়ে রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির মধ্যে বিরোধ সৃষ্টি হয়।”

এর জের ধরে রাজশাহী মালিক সমিতি মঙ্গলবার সকাল থেকে নাটোর-রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বলে জানান তিনি।

এর ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান নাটোর বাস মালিক সমিতির এ নেতা।

 এদিকে, নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধের জন্য রাজশাহী বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছে নাটোর বাস মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধান না হলে নাটোর থেকেও সব রুটে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।