২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে বড় ভাইকে খুন

আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে পাবনায় ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 09:52 AM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের পালপাড়ায় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস।

নিহত তজিম উদ্দিন মোলা (৬০) ওই গ্রামের জেহেদ আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তজিম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই বেলাল হোসেন মোল্লার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল।

“কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে। বেলাল ধারালো অস্ত্র দিয়ে তজিম উদ্দিনকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

তাদের থামাতে চেষ্টা করলে বেলালের হামলায় অন্য তিন ভাই মন্তাজ আলী, মোতালেব হোসেন ও মোস্তফা কামাল এবং এক ভাইয়ের স্ত্রী মাজেদা খাতুন আহত হন বলে পরিদর্শক জানান।

প্রতিবেশীরা আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন বলেও পরিদর্শক জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকে বেলাল পালিয়ে গেছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।