দিনাজপুরে শিবিরের ৮ নেতাকর্মী আটক
দিনাজপুরে থেকে ইসলামী ছাত্র শিবিরের আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার শহরে বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার মধ্যরাত রাত থেকে রোববার ভোর পর্যন্ত শহরের রামনগর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে দলীয় মতবাদের কিছু বই উদ্ধার করা হয়েছে; তবে নাশকতার কাছে ব্যবহৃত কোনো ধরণের সরঞ্জার পাওয়া যায়নি বলে জানান তিনি।
আটককৃতরা হলেন ছাত্র শিবির দিনাজপুর শহর শাখার অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, শিবিরের সাথী সদস্য মামুন আলী ও হাফিজ উদ্দিন এবং কর্মী জামালী, মমিনুল ইসলাম, মোজাহিদ ইসলাম, তোফাজ্জল হোসেন ও ইয়াসিন আরাফাত।
