কুষ্টিয়ায় সন্দেহভাজন জঙ্গিসহ গ্রেপ্তার ২
কুষ্টিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন এক জঙ্গি ও চরমপন্থীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া র্যাব-১২ এর সিও শাহাবুদ্দিন খান এ তথ্য জানান।
আটকরা হলেন - আবু দাউদ হাসান পাপ্পু (২০) ও ফিরোজ প্রামানিক (৪০)।
শাহাবুদ্দিন বলেন, “নাশকতার জন্য জঙ্গিরা ও চরমপন্থিদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করছে- এমন সংবাদে ভেড়ামারায় অভিযান চালানো হয়।
“এ সময় জঙ্গি দাউদের কাছ থেকে গুলিভরতি একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান সুটার গান উদ্ধার করা হয়।তার দেওয়া তথ্যে পরে চরমপন্থী ফিরোজকে একটি রাইফেলসহ গ্রেপ্তার করা হয়।”
তবে তারা কোন জঙ্গি সংগঠন ও চরমপন্থী দলের সঙ্গে জড়িত তা জানান নি এ র্যাব কর্মকর্তা।
