নাশকতা ও ভোটের মামলায় ৬ বিএনপির নেতা কারাগারে
নাশকতা ও ভোটের সহিংসতার পৃথক দুই মামলায় বিএনপি ও ছাত্রদলের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক বলেন, ২০১৫ সালের ৯ জানুয়ারি অবরোধ চলাকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন।
“এ মামলায় বৃহস্পতির নয় আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে চারজনকে জামিন দিলেও অন্যদের নামঞ্জুর জেলহাজতে প্রেরণ করেন।”
এরা হলেন ভৈরব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পাভেল ও ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম।
পিপি আরও জানান, ইউপি ভোটের সহিংসতার মামলায় করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলামকে কারাগারে প্রেরণ করে একই আদালত।
