২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০

সিলেটে ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার বিকালে কেন্দ্রিয় কারাগার এলাকায় এ সংঘর্ষ হয়ে বলে ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি, তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডিআইজি প্রিজন বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তি কেন্দ্র করে বিকালে মোটরসাইকেল শোডাউন করে কারা ফটকে অবস্থান নেয় ছাত্রলীগের কর্মীরা।

“নিপুর জামিন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় ছাত্রলীগকর্মীরা কারাগারের মূল ফটকে গিয়ে জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে বাধা দিলে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটান।”

এতে অন্তত ২০ জন আহত হয় বলে জানান তিনি। 

হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এ কারা কর্মকর্তা।