২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বোমা ফাটিয়ে গয়নার দোকানে ডাকাতি

ফরিদপুর শহরে হাতবোমা ফাটিয়ে এক গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার রাত সোয়া ৮টার শহরের নীলটুলি স্বর্ণকার পট্টিতে মেঘনা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান।

তিনি বলেন, খবর পেয়ে টহল পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত হাতবোমা পেয়েছে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে বলে জানান তিনি।

মেঘনা জুয়েলার্সেরর ম্যানেজার মনোজ কর্মকার বলেন, ৫/৭ জনের একটি দল  এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মিকরে দোকানে থাকা ২০০ ভরি স্বর্ণ লুটে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।