২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে

শেরপুরের ঝিনাইগাতী থেকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার বিকালে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম এ আদেশ দেন।

এরা হলেন জেলার বড় গজনী এলাকার নরেন্দ্র সাংমার ছেলে সিসটো মারাক ও জাকোব মারাকের ছেলে অনুকূল সাংমা। 

গত ১৭ জুলাই শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী বড় গজনী এলাকায় যৌথ অভিযানে গ্রেনেড, অস্ত্র ও গুলিসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঝিনাইগাতী থানায় মামলা একটি মামলা করে গোয়েন্দা পুলিশ।

আদালত পুলিশের পরির্দশক জামাল উদ্দিন জানান, ওই দুজনকে সোমবার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বুধবার রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করে দেয় আদালত।

বিকালে শুনানি শেষে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান তিনি।

পুরনো খবর:

শেরপুরে গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ২