পানির কলে জ্যান্ত সাপ!
মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের সরকারি বাসভবনের কল দিয়ে পানির বদলে বেরিয়ে এসেছে জ্যান্ত সাপ।
মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিমের সরকারি বাসভবনের বাথরুমের কল (ট্যাপ) দিয়ে এই সাপ বের হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আজিম বলেন, মঙ্গলবার দুদফা একই কল দিয়ে দুটি সাপের বাচ্চা বেরিয়ে আসে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, পানি ট্যাংকে কোথা থেকে এই সাপ আসছে তা তদন্ত করা হচ্ছে।
“বেশ কিছুদিন ধরে গণপূর্ত বিভাগের অব্যবস্থাপনার নিয়ে অসন্তোষ রয়েছে সরকারি দপ্তরগুলোতে। আর এই সাপ যেনো তারই প্রমাণ।”
