ব্রাহ্মণবাড়িয়ার ৭ ইউপিতে নবনির্বাচিতদের শপথ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
