২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহম্মদপুর থানার ওসি প্রত্যাহার

মাগুরার মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 08:06 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

মঙ্গলবার তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, “ওসি রিয়াজুলকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানি না। ঊর্ধ্বতন কর্মকর্তা এক চিঠিতে প্রশাসনিক কারণ উল্লেখ করে তাকে মহম্মদপুর থানা থেকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্তের নির্দেশ দিয়েছেন।”