২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ২

মাগুরার শ্রীপুরে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 12:03 AM

Updated : 12 Apr 2022, 02:29 AM

সোমবার সন্ধ্যায় উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার পরির্দশক (তদন্ত) এম এ মাজেদ জানান।

আটকরা হলেন জনি শেখ (২০) ও আরিফ শেখ (২২)।

পরির্দশক মাজেদ বলেন, “সন্ধ্যায় বাক প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা জনি ও আরিফকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে পেীঁছে তাদের আটক করে।”

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার প্রতিবন্ধী মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানান তিনি।