২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে একই দড়িতে বাবা-ছেলের ঝুলন্ত লাশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় একই দড়িতে ঝুলন্ত বাবা ও আট বয়সী ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 04:33 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার পূর্ব সাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিন্নাত আলী (৩০) ও তার ছেলে মুন্নার (৮) লাশ উদ্ধার করা হয় বলে কাহারোল থানার এসআই এরশাদ হোসেন জানান।

জিন্নাত ওই এলাকায় রিকশা চালাতেন। তার ছেলে মুন্না স্থানীয় সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জিন্নাতের মা তারা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে জিন্নাতের স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর মুন্না তাদের সংসারেই থাকত।

রোববার সকালে মুন্নাকে ঘরে রেখে তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়ি ফিরে ছেলেও নাতির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেয় বলে জানান তিনি।   

এসআই বলেন, ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে সেই রশিতে ঝুলে জিন্নাত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।