২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে সাগরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে একদিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র শিহাদের মৃতদেহ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার দুপুরে সৈকতের নাজিরারটেক পয়েন্টে তার ভাসমান লাশ পাওয়া যায় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

মোহাম্মদ শিহাদ (১১) শুক্রবার দুপুরে সমুদ্রের সুগন্ধা পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ভেসে যায়। স্বজন ও কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ শুক্রবার গভীর রাত পর্যন্ত সমুদ্রের বিভিন্ন পয়েন্টে খোঁজ করে তার সন্ধান পায়নি।

এসআই আব্দুর রহিম বলেন, নাজিরারটেক পয়েন্টে সমুদ্রে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

“উদ্ধার করে মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনার পর তার বাবা ও মামা পরিচয় নিশ্চিত করেন।”

শিহাদ কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শফিকের ছেলে। সে কক্সবাজার শহরের বদরমোকাম মসজিদ সংলগ্ন এমদাদিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার দুপুরে বৈদ্যঘোনা এলাকার ৪/৫ জন শিশু দলবেঁধে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সমুদ্র সৈকতে ফুটবল খেলে। খেলা শেষে সবাই সমুদ্রে গোসল করতে নেমে ভাটার টানে ভেসে যায়।