২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে অজ্ঞাত নারীর লাশ

কক্সবাজারে সমুদ্রে ভাসমান অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার বেরা সাড়ে ১১টার দিকে কলাতলী পয়েন্টের অদূরে মৃতদেহটি পাওয়া যায় বলে কক্সবাজার সদর থানার এসআই মোহাম্মদ মাঈনুদ্দিন জানান।

এসআই মাঈনুদ্দিন বলেন, সমুদ্রে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

“মেয়েটির বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে সালোয়ার-কামিজ ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”

মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান এসআই মাঈনুদ্দিন।